Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সারাদেশে রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
ভূমিসেবায় জবাবদিহিতা নিশ্চিতে দুই ইউনিয়ন ভূমি অফিসে পরিদর্শন

সেবার মান দেখতে মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক, পরিদর্শনে দুই ভূমি অফিস

০৬ অক্টোবর ২০২৬ • ০৩:৫২ অপরাহ্ন

নেত্রকোণা প্রতিনিধি: জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে নেত্রকোণা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ও ফচিকা ইউনিয়ন ভূমি অফিস আকস্মিকভাবে পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা।


সোমবার (৫ অক্টোবর ) সকালে তিনি পৃথকভাবে এ দুটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।


পরিদর্শনকালে অফিসের সার্বিক কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ এবং নাগরিকদের ভূমিসেবা প্রদান কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সেবাপ্রত্যাশীদের দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।


এ সময় নাগরিকদের কাঙ্ক্ষিত ভূমিসেবা নিশ্চিত করতে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা বলেন, নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে নিয়মিত সরেজমিন তদারকি ও জবাবদিহিতা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com