Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৬ অক্টোবর ২০২৬ · ০২:৫৯ অপরাহ্ন

ছাতকে স্ত্রী-শিশুসন্তান নিখোঁজ, থানায় স্বামীর অভিযোগ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভারাটিয়া এলাকায় স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন নিতাই দাস।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে নিতাই দাসের স্ত্রী পান্না রাণী দাস (২৬) ও তাঁদের প্রায় পাঁচ বছর বয়সী শিশু সন্তান কৈশি দাস বাসা থেকে বের হন। ওই সময় নিতাই দাস কর্মস্থলে ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বাসা থেকে বের হওয়ার সময় তাঁরা কিছু নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও ব্যবহৃত কাপড়-চোপড় সঙ্গে নিয়ে যান। এরপর থেকে তাঁদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্ত্রী ও শিশুসন্তানের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন পরিবার তাঁদের খুঁজে পেতে এবং প্রয়োজনীয় আইনগত সহায়তার জন্য ছাতক থানায় লিখিত অভিযোগ করেছে।

পরিবারের পক্ষ থেকে পান্না রাণী দাস ও শিশু কৈশি দাসের বিষয়ে কারও কাছে নির্ভরযোগ্য তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নিশ্চিত তথ্য ছাড়া কোনো ধরনের গুজব বা অনুমাননির্ভর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে পরিবার।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com