Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযান, ৪৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

০৬ অক্টোবর ২০২৬ • ০২:৩৩ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, কম্বল, বডি লোশন, বাসমতি চাল, মদ, শুটকি, চকলেট, সুপারি ও চিনিসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা।


শনিবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট, দমদমিয়া ও ডিবিরহাওর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।


বিজিবি সূত্র জানায়, অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যসহ মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটকের তথ্য জানানো হয়নি।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।


জব্দকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন channeljaintanews24.com