Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৬ অক্টোবর ২০২৬ · ০১:৫৯ অপরাহ্ন

জৈন্তাপুরে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে প্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের প্রস্তুতি চেয়ারম্যানের

চ্যানেল জৈন্তা নিউজ সনদে স্বাক্ষরের ছবিতে ‘কারসাজি’, চেয়ারম্যানের আইনি সহায়তার ঘোষণা
ছবি

জৈন্তাপুরে চেয়ারম্যানের ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ, সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলীর একটি ছবি ডিজিটালভাবে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর জৈন্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী একটি সনদপত্রে স্বাক্ষর করছিলেন। স্থানীয় সংবাদকর্মী সুহেল আহমেদ ওই মুহূর্তের ছবি ধারণ করেন। পরে ১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১টা ১৩ মিনিটে তার ব্যবহৃত ‘জৈন্তাপুর প্রতিনিধি’ ফেসবুক আইডি থেকে ছবিটি প্রকাশ করা হয়।

মূল ছবিতে দেখা যায়, ইউনিয়ন পরিষদের কার্যালয়ের বাইরে বাসস্ট্যান্ডে বসে চেয়ারম্যান ইন্তাজ আলী নাগরিক সেবার অংশ হিসেবে একটি সনদপত্রে স্বাক্ষর করছেন। ছবিটিতে একজন জনপ্রতিনিধি পথের মধ্যে বসেও জনগণের প্রয়োজনীয় কাজে সময় দিচ্ছেন—এমন একটি স্বাভাবিক মুহূর্তই তুলে ধরা হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান।

তবে অভিযোগ রয়েছে, পরবর্তীতে সোমবার (৫ অক্টোবর) ‘Md Basit Official 05’ নামের একটি ফেসবুক পেজ থেকে ওই মূল ছবিটি ডিজিটালভাবে সম্পাদনা করে চেয়ারম্যানের হাতে মদের বোতল ও সিগারেট সংযুক্ত করা হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ছবিটি নিয়ে স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, মূল ছবির সঙ্গে পরবর্তীতে ছড়িয়ে পড়া ছবির পার্থক্য যাচাই করলেই বিষয়টি স্পষ্ট হতে পারে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি বা তথ্য প্রকাশ ও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

এ বিষয়ে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী বলেন, ছবিটি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনি আইনি সহযোগিতা নেবেন। একই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধারণ এবং কোনো ধরনের বিভ্রান্তিতে না জড়ানোর অনুরোধ জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা তথ্যের ডিজিটাল সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি কোনো ছবি বা তথ্য যাচাই ছাড়া শেয়ার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com