Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বন্দরবাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

০৫ অক্টোবর ২০২৬ • ০৭:৩৯ অপরাহ্ন


সিলেট : সিলেট নগরের বন্দরবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা মেয়াদোত্তীর্ণ আচার, আইস ললি, চাটনি ও চিপস জনসম্মুখে ধ্বংস করা হয়।


সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন, সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে বন্দরবাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


অভিযানকালে সুমিত ট্রেডার্সে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির প্যাকেটজাত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ উল্লেখ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ আচার, আইস ললি, চাটনি ও চিপস জনসম্মুখে ধ্বংস করা হয়।


মোবাইল কোর্ট পরিচালনায় বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ন, সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) সহযোগিতা করে।

বিজ্ঞাপন channeljaintanews24.com