Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৫ অক্টোবর ২০২৬ · ০৭:৩৮ অপরাহ্ন

নিত্যপণ্যের বাজারে দেশব্যাপী অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ঢাকা: ফল, ভোজ্যতেল ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৩০ জেলায় ১০২টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) অধিদপ্তরের ৪৪টি টিম একযোগে দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য ও যৌক্তিক মূল্য, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান এবং অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে কি না তা যাচাই করা হয়। পাশাপাশি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কি না, তাও তদারকি করা হয়।

সাভারের আমতলা ও কুটুরিয়া বাজার এলাকায় পরিচালিত অভিযানে দুটি এলপি গ্যাস ডিলার পয়েন্টে অনিয়ম ধরা পড়ে। যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, মূল্যতালিকার চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং বিশেষ পাইপের মাধ্যমে গ্যাস স্থানান্তর করে ওজনে কারচুপির অভিযোগে হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং ইকবাল এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ওজনে কারচুপিতে ব্যবহৃত বিশেষ পাইপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সিল ও স্টিকার জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রকাশিত পৃথক প্রতিবেদনে ইকবাল এন্টারপ্রাইজে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস রিফিলের অনিয়মের কথাও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ ও পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়েছে।

তদারকির সময় ফল ব্যবসায়ীদের ন্যায্য ও যৌক্তিক মূল্যে ফল বিক্রি, পচা বা নষ্ট ফল ভালো ফলের সঙ্গে মিশিয়ে বিক্রি না করা এবং ফলে ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত পদার্থ ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তাদের ফল ও অন্যান্য পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই, সঠিক ওজন বুঝে নেওয়া এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে পণ্য কেনার পরামর্শ দেওয়া হয়েছে। গ্যাস সিলিন্ডার কেনার সময় ওজন, সিল ও দৃশ্যমান ত্রুটি পরীক্ষা এবং অবশ্যই রশিদ বা ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে।

কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।

বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com