Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস সাড়ম্বরে উদযাপনের প্রস্তুতি, জেলা পরিষদের সভা

০৪ অক্টোবর ২০২৬ • ১০:৪৩ অপরাহ্ন

সিলেট:: মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় সিলেট। ঐতিহাসিক এ দিনটি যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক আয়োজনে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা পরিষদের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (৪ অক্টোবর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এবং সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ।


সভায় বক্তারা বলেন, ১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস জাতীয় ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল ও অহংকারের দিন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে দিবসটির তাৎপর্য ব্যাপকভাবে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ড্যাব সিলেটের সভাপতি অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা, এসএমপি সহকারী পুলিশ কমিশনার মো. আবু সাঈদ, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দিন সোহাগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবাইয়াৎ, আনসার-ভিডিপি সিলেট জেলা কমান্ড্যান্ট শাহ নেওয়াজ সোসেন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হাজী মখলিছু রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান, বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা বারের সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় সিলেট মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। দিনটি ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালনের পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী ও রণাঙ্গনের যোদ্ধাদের স্মৃতিচারণ ও লেখা সংরক্ষণের উদ্যোগ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এসব স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় মত প্রকাশ করা হয়।


সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সিলেট মুক্ত দিবসের আয়োজন সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। জেলা পরিষদের পক্ষ থেকেও আগামী ১৫ ডিসেম্বরের আয়োজনকে স্মরণীয় করে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com