Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি হবিগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
লাখাইয়ে ৭৩৩ প্রান্তিক কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও ১৮ লাখ ৩২ হাজার টাকা প্রণোদনা বিতরণ

কৃষকের পাশে সরকার: লাখাইয়ে ৭৩৩ জন পেলেন ‘কৃষক কার্ড

০১ অক্টোবর ২০২৬ • ১১:৫৯ অপরাহ্ন


লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি::

হবিগঞ্জের লাখাইয়ে ৭৩৩ জন জমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ এবং তাঁদের মধ্যে কৃষি প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ ও প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়। উদ্বোধন শেষে স্থানীয়ভাবে নির্বাচিত কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হয়।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম ব্লকে মোট কৃষকের সংখ্যা ৯৭০ জন। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্য থেকে ৭৩৩ জন প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরকারি প্রণোদনার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।


নির্বাচিত প্রতিজন কৃষক ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। সেই হিসাবে ৭৩৩ জন কৃষকের মধ্যে মোট ১৮ লাখ ৩২ হাজার ৫০০ টাকা প্রণোদনা বিতরণ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে এ অর্থ কৃষকদের বিকাশ হিসাবে পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।


লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মো. শাহাদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা বিএনপির সভাপতি ড. এম আক্তার আহাদ স্বপন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং সুবিধাভোগী প্রান্তিক কৃষকেরা।


উপজেলা কৃষি বিভাগ জানায়, ডিজিটাল কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি কৃষকদের নির্ধারিত হিসাবে সরকারি প্রণোদনার অর্থ পৌঁছানোর ফলে সহায়তার অর্থ বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং প্রান্তিক কৃষকেরা সহজেই তাঁদের প্রাপ্য সহায়তা গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com