Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোকে

০১ অক্টোবর ২০২৬ • ১১:৩০ পূর্বাহ্ন

সিলেট প্রতিনিধি:

বাংলা ট্রিবিউনের সাবেক সিলেট বিভাগীয় প্রতিনিধি ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এ শোক প্রকাশ করেন।


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক তুহিনুল হক তুহিনের চলে যাওয়ায় সমাজ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হয়েছে। কর্মক্ষেত্রে তাঁর অবদান ও উপস্থিতি সবসময় স্মরণীয় হয়ে থাকবে।


তারা আরও বলেন, সাংবাদিকতা পেশায় তুহিনুল হক তুহিনের অবদান সহকর্মী ও সংশ্লিষ্টদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুম তুহিনুল হক তুহিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।


বিবৃতিতে মহান আল্লাহর কাছে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার শক্তি কামনা করা হয়।


উল্লেখ্য, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে সিলেট নগরীর সাদারপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃত্যু হয়। বাংলা ট্রিবিউন তাঁর মৃত্যুর খবর প্রকাশ করে তাঁকে প্রতিষ্ঠানটির সাবেক সিলেট বিভাগীয় প্রতিনিধি এবং সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com