সিলেট প্রতিনিধি:
সিলেট নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরীপাড়া এলাকায় জলাবদ্ধতা নিরসনে সরু খাল প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং জলাবদ্ধতার সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা এলাকার জলাবদ্ধতার বিভিন্ন সমস্যা প্রশাসকের কাছে তুলে ধরেন। সমস্যা সমাধানে কাইয়ুম চৌধুরী সরু খালটি প্রশস্ত করার বিষয়ে উচ্চপর্যায়ের টিম গঠন করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় তিনি সিলেট সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিনকে আগামীকাল থেকেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
কাইয়ুম চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সমস্যাগুলো সরেজমিনে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খাল প্রশস্তকরণের মাধ্যমে পানি নিষ্কাশনের পথ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সেলিম আহমদ চৌধুরী, মিসবাহ উল ইসলাম চৌধুরী, মনসুর আহমদ লস্কর, মাওলানা মাহমুদ সোয়াইব, ফয়জুর ইসলাম বাবুল, সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, এভারগ্রীন ক্রীড়া সংস্থার সভাপতি আলতাফ হোসেন চৌধুরী জুয়েল, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, ঝেরঝেরীপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি মুশফিক উস সামাদ চৌধুরী, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকের আহমদ ও সাবেক ছাত্রনেতা মিনহাজুর রহমান মিনহাজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন এভারগ্রীন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডা. ফজলুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মোহাম্মদ তাহমীম সোবহান, অর্থ সম্পাদক মাওলানা আহমাদ সামসুদ্দিন, দফতর সম্পাদক শামসুর রহমান কামাল, ক্রীড়া সম্পাদক রাহাত খান মুন্না, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক আবিদ, কার্যকরী কমিটির সদস্য মইনুর রশীদ চৌধুরী শাহীন, আমিনুর রশীদ চৌধুরী ফয়সল, সাইফুল ইসলাম টিপু, এমদাদুর রহমান, ফারদিনুর রহমান রাইয়ান ও সৈয়দ সাদিকুজ্জামান সাদী।
স্থানীয়দের প্রত্যাশা, খালটি প্রশস্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা কার্যকর করা হলে ঝেরঝেরীপাড়া এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান হবে।