Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৭ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৭ পূর্বাহ্ন


জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান আরও জোরদার এবং সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি কোনো নিরীহ ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।


সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধ দমন এবং সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।


সভায় গত আগস্ট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ দমনে পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ তুলে ধরেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।


আলোচনায় সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অভিযানের সময় নিরীহ মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।


সভাপতির বক্তব্যে ইউএনও মিজ সুনন্দা রায় বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জৈন্তাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক রয়েছে। উপজেলার যেকোনো সমস্যা নিরসনে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।


তিনি সরকারি নির্দেশনা মেনে দেশপ্রেমের চেতনায় সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে জনদুর্ভোগ লাঘবে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের মেরামতের কাজ দ্রুত শুরু হবে বলেও আশ্বস্ত করেন।


সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম, বৃহত্তর জৈন্তিয়া ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাহেদ আহমদ, একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জুলহাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে চলমান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


এ ছাড়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনদুর্ভোগ কমানো এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
৩০.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com