Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

নির্বাচনি দায়িত্বে পুলিশের দক্ষতা ও প্রস্তুতি বাড়ানোর আহ্বান

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৮ পূর্বাহ্ন

সিলেট:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের পেশাগত দক্ষতা, সক্ষমতা ও প্রস্তুতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।


রোববার (২৭ সেপ্টেম্বর ) বিকেল ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’-এর ৩য় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পুলিশ কমিশনার বলেন, নির্বাচনি দায়িত্ব পালনে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও সততা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে।


তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের যথাযথ প্রস্তুতি গ্রহণ এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান।


অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পর্বের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৮.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com