সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপন: ট্যুরিজম খাতকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান
সিলেট প্রতিনিধি:
বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে সিলেট ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর মধুবন মার্কেটস্থ সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগিব আলী মিলনায়তনে র্যালি পরবর্তী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি রোটারিয়ান মকসুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মাজহারুল ইসলাম সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গোলজার আহমদ হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের জীবন সদস্য বিশিষ্ট সমাজসেবী হাসান কবির চৌধুরী এবং ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদ এম এইচ আর চৌধুরী সামিম।
অনুষ্ঠানে বক্তারা সিলেটের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগ, পর্যটনবান্ধব পরিবেশ এবং সংশ্লিষ্ট খাতের উন্নয়নে আরও গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক গোলজার আহমদ হেলাল বলেন, সিলেট একটি ইউনিক ট্যুরিজম ডেস্টিনেশন। স্রষ্টার অপার দান সিলেটের পরিবেশ ও বৈচিত্র্যময় প্রকৃতি। তিনি সিলেটের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়নে সরকারকে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় সিলেট ট্যুরিস্ট ক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান এনামুল কবির, সাংগঠনিক সম্পাদক শেখ জাবেদ আহমদ, অর্থ সম্পাদক ওলিউর রহমান মাসুম, ভ্রমণ বিষয়ক সম্পাদক তৌহিদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মোমিন, অফিস সম্পাদক পূর্ণব্রত পাল রতন, আইন বিষয়ক সম্পাদক রেশমা জান্নাতুল রুমা, তথ্যপ্রযুক্তি সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী মিশু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাহাত খান, আপ্যায়ন সম্পাদক কুতুব উদ্দিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুক, সহ-ভ্রমণ বিষয়ক সম্পাদক রোটারিয়ান তোফায়েল আহমদসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ ছাড়া অনুষ্ঠানে নির্বাহী সদস্য আহমেদ জাকি, মনোয়ার হোসেন, ইহতেশামুল হক শাহীন, সিনিয়র সদস্য ফুজায়েল আহমদ, গোলাম কিবরিয়া, হোসাইন আহমদ মুন্না, সাহেদ আহমদ শান্ত, সুহিন আহমদ, অ্যাডভোকেট কামাল আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা এমএ আলী জালালাবাদী, নারী উদ্যোক্তা ফাতেমা জান্নাত, নাহিদ সুলতানা, জেসমিন বেগম, শাম্মি বেগমসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি বের করা হয়। পরে কেক কাটা ও বিভিন্ন ধরনের পিঠা পরিবেশনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন করা হয়।
এর আগে রোববার সকালে জেলা প্রশাসন, সিলেটের উদ্যোগে আয়োজিত বিশ্ব পর্যটন দিবসের র্যালি ও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সিলেট ট্যুরিস্ট ক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন।
বিশ্ব পর্যটন দিবস প্রতি বছর ২৭ সেপ্টেম্বর পালিত হয়। ২০২৬ সালের দিবসটি রোববার পালিত হয়েছে।