গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন ও এলাকাবাসীর সমর্থন প্রত্যাশায় মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী বাছাই, এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তৃণমূলের নেতাকর্মী, মুরব্বিয়ান ও এলাকাবাসীর পক্ষ থেকে এম এ মতিনের প্রার্থিতার প্রতি সমর্থন জানানো হয় এবং তাকে দলীয় সমর্থন দেওয়ার দাবি উঠে।
সভায় বক্তারা বলেন, এম এ মতিনের অতীতের রাজনৈতিক ভূমিকা, ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।
সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি বশির আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলকাছ মিয়া, মতিউর রহমান, মজর আলী, আং নুর, বিশিষ্ট মুরব্বি লারু মিয়া, ওয়াতির আলী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আফতাব আলী, উপজেলা বিএনপির সদস্য আমির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা নজমুল ইসলাম হাসান এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলী।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে আব্দুল হাসিম চৌধুরী, সৈয়দ হেলাল আহমদ বাদশা, তাজুল ইসলাম, সিফত উল্লাহ, ইউনুস আলী, তারা মিয়া, সাইফ উদ্দীন, হেলাল আহমদ, নেছার আহমদ, ময়বুর রহমান, গেদু মিয়া, আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, বাবুল মিয়া, বশির আহমদ, কামাল উদ্দীন, মনফর আলী, আবুল কাশেমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এম এ মতিন দীর্ঘদিন ধরে নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির নেতৃত্বে রয়েছেন। স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডেও তার সক্রিয় উপস্থিতির কথা বিভিন্ন স্থানীয় সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে।