Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:০৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:০৯ অপরাহ্ন

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) ৫ নভেম্বরের নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে। একই সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে সংগঠনটির পরিচালনা পর্ষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চেম্বারের সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরীকে।

রোববার (২৭ সেপ্টেম্বর) এসসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তিনি বিদায়ী প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহার স্থলাভিষিক্ত হলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৪ সেপ্টেম্বরের দুটি পৃথক আদেশ অনুযায়ী পূর্বঘোষিত নির্বাচন বাতিল এবং নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও ভোটার তালিকা হালনাগাদ করে পুনরায় নতুন নির্বাচনী তফসিল প্রকাশ করবেন। এর মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে দুই দফায় সিলেট চেম্বারের নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও নানা জটিলতায় তা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারেনি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com