Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

২৭ সেপ্টেম্বর ২০২৬ • ০৩:৪৭ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে সিলেটে নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন।


রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।


পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা।


সভা ও র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাদ্দেকা বেগম বৃষ্টি, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন, পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আব্দুল ওয়াহিদ, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রঞ্জন সামন্ত, সাংবাদিক আবু তালেব মুরাদ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সহসভাপতি হাসান সায়েম, সাধারণ সম্পাদক শেখ রাফি, কোষাধ্যক্ষ শফি উদ্দিন, পর্যটন শিল্প সমিতির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে পর্যটন খাতেও পরিবর্তন আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার পর্যটন সেবাকে আরও সহজ, আধুনিক ও পর্যটকবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে প্রযুক্তির সুফল কাজে লাগিয়ে পর্যটন খাতকে আরও আধুনিক ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন তারা।


এর আগে সকাল সাড়ে ৭টায় নগরীর কীন ব্রিজ এলাকা থেকে একটি সাইকেল র‍্যালি বের করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থী, স্কাউটস, ট্যুরিস্ট পুলিশ, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।


নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৬-এর আয়োজন শেষ হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com