Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৬ সেপ্টেম্বর ২০২৬ · ০৫:৩৯ অপরাহ্ন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত (আংশিক) কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এক অভিনন্দন বার্তায় নেতৃদ্বয় সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার সহ উভয় কমিটির সকল পদের নেতাদের শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃত্বে তারুণ্যের শক্তি, সাহস ও উদ্যমকে কাজে লাগিয়ে সংগঠন আগামী দিনে আরও সুসংগঠিত ও গতিশীল হবে—এটাই আমাদের প্রত্যাশা।

নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল স্তরের নেতাকর্মীদের দলের আদর্শ, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা সমুন্নত রেখে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করার আহ্বান জানান। একই সাথে তারা সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক সফলতা কামনা করেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com