Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, ভিডিও ফুটেজে শনাক্ত যুবক গ্রেফতার

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩০ অপরাহ্ন

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম মো. রোকনুজ্জামান রোকন (২৬)।


যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে রোকনুজ্জামান রোকনকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।


পুলিশ জানায়, গ্রেফতার রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা রয়েছে।


গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৫.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com