Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরের বাস-প্রাইভেটকার সংঘর্ষ, গুরুতর আহত ১

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৫ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর টানিং এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নাজিম উদ্দীন (৪৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড সংলগ্ন উমনপুর টানিংয়ে গ্রাম উন্নয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।


আহত নাজিম উদ্দীন জাফলংয়ের চৈলাখেল ৮ম খণ্ড এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি প্রাইভেটকারটির চালক ছিলেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, জাফলংগামী একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর সিলেট-ব ১১-০১৪৩) ও সিলেটগামী একটি প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ ৩৩-৭৩৪৭) সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং চালক নাজিম উদ্দীন গুরুতর আহত হন।


স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দীন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সদস্য (রুকন) শিক্ষাশিবিরে অংশ নিতে সিলেট যাচ্ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।


তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর বাস ও প্রাইভেটকার দুটি আটক করেছে তামাবিল হাইওয়ে থানা পুলিশ। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৫.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com