Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

চিকনাগুলে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০৮ পূর্বাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, সুন্নাহ ও ইসলামের শান্তির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চিকনাগুল বাজারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।


চিকনাগুল ইউনিয়ন জামায়াতের সভাপতি আখতার মোহাম্মদ চৌধুরী বাবুলের সভাপতিত্বে এবং তানভীর আহমদের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান।


প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত ওয়ায়েজ এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।


প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনের জন্য অনুসরণীয়। তাঁর জীবনাদর্শ অনুসরণ ছাড়া সমাজে প্রকৃত শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি মহানবী (সা.)-এর আদর্শকে শুধু আলোচনা ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তিজীবনে বাস্তবায়নের আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে সিলেটের অন্য একটি সিরাতুন্নবী মাহফিলেও তিনি রাসুল (সা.)-এর আদর্শকে দেশ ও সমাজে শান্তির ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন।


প্রধান আলোচক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার মহানবী (সা.)-এর জীবনের বিভিন্ন দিক, তাঁর চরিত্র, মানবিকতা, ন্যায়বোধ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি মুসলমানদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।


মাহফিলে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম কিবরিয়া, সেক্রেটারি রফিক আহমেদ, উপজেলা কল্যাণ পরিষদের সদস্য নাজমুল ইসলাম, চিকনাগুল ইউনিয়ন জামায়াতের সভাপতি তোফায়েল আহমদ, সেক্রেটারি মিজানুর রহমানসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এ সময় হাফেজ মাহফুজুর রহমানসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৫.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com