Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি রাজনীতি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে ইসলামী আন্দোলনের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২৪ সেপ্টেম্বর ২০২৬ • ০৯:৫৮ অপরাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জকিগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলামের সঞ্চালনায় নতুন কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।


নবগঠিত কমিটিতে হেকিম মো. শিহাব উদ্দিনকে সভাপতি এবং মাওলানা জয়নুল ইসলামকে সেক্রেটারি করা হয়েছে। মাওলানা লুৎফুর রহমান শামীমকে সিনিয়র সহসভাপতি, মাওলানা বাহার উদ্দিন ও মাওলানা আইনুল ইসলামকে সহসভাপতি করা হয়েছে।


কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ফয়জুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মন্নান, প্রচার সম্পাদক মোহাম্মদ সোলাইমান, দফতর সম্পাদক মাওলানা জামিল আহমদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক এইচ এম জিল্লুর রহমান, দাওয়াহ ও জনশক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ ইজ্জাদ, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক মাওলানা জুনেদ আহমদ এবং ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা নজরুল ইসলাম।


এ ছাড়া ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক করা হয়েছে মো. জুবায়ের আহমদকে, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. জামাল আহমদকে এবং নির্বাচন ও জনপ্রতিনিধিবিষয়ক সম্পাদক করা হয়েছে মুয়ান্নিফ হক চৌধুরী সেকুলকে।


কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. জিয়াউর রহমান চৌধুরী, হাফিজ ইউসুফ আলী, মাওলানা নেজাম উদ্দিন, মো. নাজিম উদ্দিন, মাওলানা বদরুল হক, মো. আব্দুস ছামাদ ও মো. নেজাম উদ্দিন।


কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিন, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুর রাজ্জাক এবং হাফিজ শামসুদ্দিন মুহাম্মদ শামীম।


অনুষ্ঠানের শেষ পর্বে নবগঠিত কমিটির দায়িত্বশীলরা শপথ গ্রহণ করেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com