Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ৪ লিস্টার মেশিন ধ্বংস

২৪ সেপ্টেম্বর ২০২৬ • ০৯:৫৫ অপরাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে তিনজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত গোয়াইনঘাট থেকে বুধিগাঁও হাওর পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন।


অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস করা হয়। এছাড়া অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


অভিযান শেষে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ক্ষতিকর দিক এবং পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় আইন মেনে চলার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।


গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ, নদী ও হাওরের স্বাভাবিক প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন channeljaintanews24.com