Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ কৃষক পরিবার পেল ৩২ লাখ টাকা সহায়তা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫০ পূর্বাহ্ন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি 

সুনামগঞ্জের হাওরবেষ্টিত জামালগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। কৃষকদের জরুরি জীবন-জীবিকা সচল রাখা ও কৃষি পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার দুটি ইউনিয়নের ৩২০টি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ফেনারবাক ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এতে মোট ৩২০ পরিবারের মধ্যে ৩২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। কারিতাস বাংলাদেশের সহায়তায় এবং সিআরএস, কেফোর্ড ও কারিতাস অস্ট্রেলিয়ার অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।


সংশ্লিষ্টরা জানান, চলতি বোর মৌসুমে পরপর দুই দফা অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় জামালগঞ্জের বিভিন্ন এলাকার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক বন্যায় কৃষিকাজের পাশাপাশি অনেক পরিবারের ঘরবাড়ি ও দৈনন্দিন জীবনযাত্রাও ক্ষতিগ্রস্ত হয়।


সহায়তা প্রদানের আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রকৃত অবস্থা যাচাই করে তালিকা প্রস্তুত করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ, পাড়া কার্বারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে এলাকাভিত্তিক যাচাই-বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্ত ৩২০টি পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়।


চূড়ান্ত তালিকাভুক্ত প্রতিটি পরিবারের কাছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জীবন-জীবিকা ও কৃষি কার্যক্রম পুনরায় সচল করতে এ সহায়তা কিছুটা হলেও ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। স্বাগত বক্তব্য দেন কারিতাসের আঞ্চলিক কর্মকর্তা ডেন্সিল পডুয়েং। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, কারিতাসের কর্মকর্তা-কর্মচারী এবং সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


কারিতাস বাংলাদেশ জানিয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৪.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com