Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট বিসিক শিল্প এলাকায় মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা, একটি প্রতিষ্ঠান সিলগালা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৪ পূর্বাহ্ন

সিলেট:

সিলেটের আলমপুরে বিসিক শিল্প এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অসঙ্গতির কারণে ‘রিয়েল ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


অন্যদিকে, খাদ্য উৎপাদনের পরিবেশ সন্তোষজনক না থাকা এবং বারবার যোগাযোগ করা সত্ত্বেও মালিকপক্ষ ঘটনাস্থলে হাজির না হওয়ায় অপর একটি প্রতিষ্ঠান ‘বৈশাখী বেকারি’ সিলগালা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য নিরাপদ খাদ্য অফিসারকে নির্দেশ দেওয়া হয়।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।


অভিযানের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৈশাখী বেকারিতে খাদ্য উৎপাদনের পরিবেশ অস্বাস্থ্যকর ও অনিরাপদ পাওয়ার পাশাপাশি আয়োডিনমুক্ত লবণ ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের বিষয়ও উঠে আসে। অপরদিকে রিয়েল ফুড প্রোডাক্টসে খাদ্যপণ্যের প্যাকেট ও উৎপাদনসংক্রান্ত বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।


জেলা প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৪.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com