Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:১৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ-মদসহ চোরাইপণ্য জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:১৮ অপরাহ্ন

সিলেট :

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পেঁয়াজ, মদসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


বিজিবি সূত্রে জানা যায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ অপারেশন দল গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৩ হাজার ৫০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ, ১২০ বোতল মদসহ ভারতীয় অন্যান্য মালামাল জব্দ করা হয়।


জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।


তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশে বিপুল পরিমাণ দেশীয় পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা কৃষকদের জন্য খুশির সংবাদ। তবে সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে দেশের কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের প্রান্তিক কৃষকদের কথা বিবেচনা করে ভারত থেকে অবৈধভাবে পেঁয়াজ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সীমান্তে তৎপর রয়েছে।


বিজিবি অধিনায়ক জানান, ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com