Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে বালুভর্তি কার্গো ট্রাক থেকে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ, চালক-হেলপার গ্রেফতার

২৩ সেপ্টেম্বর ২০২৬ • ০১:৫৮ অপরাহ্ন

সিলেট :

সিলেটের শাহপরান (রহঃ) থানা পুলিশের অভিযানে বালুভর্তি একটি কার্গো ট্রাক থেকে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে শাহপরান (রহঃ) তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এসআই (নিঃ) মো. মাসুদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় মেসার্স ইসলাম ব্রাদার্স নামীয় দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করে।


এ সময় একটি হলুদ রঙের বালুভর্তি কার্গো ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-১২-৬৮৫৮) তল্লাশি করে ২৭ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়।


জব্দকৃত মদের মধ্যে রয়েছে—ROYAL STAG DELUXE WHISKY ১১ বোতল, ROYAL GREEN DELUXE BLENDED WHISKY ৯ বোতল এবং ICE VODKA ৭ বোতল। সব মিলিয়ে মোট ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জাঙ্গালিয়া (গাজীবাড়ী) এলাকার বাসিন্দা আফসার উদ্দিন মীরের ছেলে ও ট্রাকচালক মো. সামছুল হক মীর (২৮) এবং একই থানার দেওপাড়া এলাকার বাসিন্দা মো. সালাউদ্দিন আহমেদের ছেলে ও ট্রাকের হেলপার মো. নাহিদ মিরাজী (২০)।


পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় শাহপরান (রহঃ) থানায় ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর ৩২ দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ ধারায় রুজু করা হয়।


গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com