Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনে ১৬ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২১ পূর্বাহ্ন

সিলেট:

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটে ১৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় পরিচালিত কার্যক্রমের আওতায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৭ ধারার আলোকে এসব ক্ষতিপূরণ আরোপ করা হয়।


পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা, ছাড়পত্র নবায়ন না করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা এবং ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।


এছাড়া তরলবর্জ্য দ্বারা পরিবেশ দূষণের দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে ৩৬ লাখ ৭০ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। সব মিলিয়ে ১৬টি প্রতিষ্ঠানের ওপর আরোপিত ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা।


ধার্যকৃত ক্ষতিপূরণের অর্থ নির্ধারিত কোডে ‘এ’ চালানের মাধ্যমে আগামী সাত কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।


নির্ধারিত সময়ের মধ্যে আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর।


সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com