Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
জন্মদিনে শ্রদ্ধা ও শুভকামনা

সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত

২৩ সেপ্টেম্বর ২০২৬ • ১২:০৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:


সুনামগঞ্জের মহীয়সী নারী আলহাজ্ব মোছা. জাহানারা রউফ। তাঁর ১১ সন্তান—৭ ছেলে ও ৪ মেয়ে—স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সন্তানদের শিক্ষা ও প্রতিষ্ঠার পেছনে তাঁর দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও মমতার স্বীকৃতিস্বরূপ তিনি ‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ডও পেয়েছেন। তাঁর স্বামী মরহুম আলহাজ্ব মো. আব্দুর রউফ ছিলেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং পরবর্তীতে জেলা শিক্ষা অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন।


জাহানারা রউফ ১৯৫১ সালের ২১ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর উপজেলার হরিণাপাটী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম হাজী আব্দুর রহিম তালুকদার এবং মা মরহুম মেহেরজান বিবি।


তাঁর স্বামী মরহুম আলহাজ্ব মো. আব্দুর রউফ ছিলেন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের কৃতী সন্তান। তিনি দীর্ঘদিন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে সহকারী জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করে ২০০২ সালে অবসর গ্রহণ করেন।


এই আলোকিত দম্পতির সাত ছেলে ও চার মেয়েসহ মোট ১১ সন্তান। তাঁদের মধ্যে—


১. মো. আজিজুর রউফ বিপ্লব—সুনামগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী।


২. মো. মাসুদুর রউফ পল্লব—শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)।


৩. মো. মাহমুদুর রউফ দুর্লভ—এমকম ডিগ্রিধারী; সিলেটে ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে কর্মরত।


৪. মো. মিজানুর রউফ সুলভ—মাস্টার্স ডিগ্রিধারী; সিলেটের এমএন্ডএন কর্পোরেট প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত।


৫. মো. মাহবুবুর রউফ নয়ন—ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার, যুক্তরাজ্যের এমএড রিসার্চার। বর্তমানে যুক্তরাজ্যের আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান জেসেটা ডটকমে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত।


৬. মো. মতিউর রউফ চয়ন—ট্রাস্ট ব্যাংক, সুনামগঞ্জ শাখার সিনিয়র অফিসার।


৭. মো. মিছবাউর রউফ জীবন—ট্রাস্ট ব্যাংক, শাহজালাল উপশহর শাখা, সিলেটের অফিসার।


চার কন্যার মধ্যে মোছা. পারভিন ফেরদৌসি লুছি সিলেটের একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। মোছা. নাসরিন ফেরদৌসি ডেইজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মোছা. নাজনীন ফেরদৌসি নাইসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন; পরবর্তীতে সরকারি চাকরি ছেড়ে পরিবারের সঙ্গে বিদেশে বসবাস করছেন। আর ছোট কন্যা মোছা. শারমিন ফেরদৌসি ইতি একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।


সন্তানদের এমন সাফল্যের কারণে জাহানারা রউফ ‘সফল জননী’ ও ‘রত্নগর্ভা মা’ হিসেবে বিভিন্ন পর্যায়ে সম্মাননা ও অ্যাওয়ার্ড পেয়েছেন। তাঁর স্বামী আব্দুর রউফের জীবনীসংক্রান্ত প্রকাশিত তথ্যেও জাহানারা রউফকে ‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ডপ্রাপ্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।


গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) ছিল আলহাজ্ব মোছা. জাহানারা রউফের জন্মদিন। তাঁর জন্মদিনে এই মহীয়সী নারীর প্রতি শ্রদ্ধা, সম্মান ও শুভকামনা জানিয়েছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।

বিজ্ঞাপন channeljaintanews24.com