Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কৃষিপণ্য রপ্তানির অন্যতম প্রধান অঞ্চল হিসেবে সিলেটকে গড়ে তোলার প্রত্যাশা বাণিজ্যমন্ত্রীর

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৩ অপরাহ্ন

সিলেট:

সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও রপ্তানির সুযোগ সম্প্রসারণে প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউসে কৃষি বিপণন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সিলেট প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, শ্যামপুরের প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজের আদলে প্রয়োজনীয় সমীক্ষা করে দ্রুত প্রকল্পের কাজ শুরু করা হবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী প্রকল্পের পরিধি আরও বাড়ানো হবে।


তিনি আরও বলেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা গেলে সিলেটকে বাংলাদেশের অন্যতম প্রধান কৃষিপণ্য রপ্তানিকারক অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এ লক্ষ্যে কৃষি উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় কার্যক্রম এগিয়ে নিতে হবে।


খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ, প্যাকেজিং ও রপ্তানির অবকাঠামো গড়ে উঠলে কৃষক ও কৃষি উদ্যোক্তারা উপকৃত হবেন। একই সঙ্গে কৃষিপণ্যের অপচয় কমবে এবং আন্তর্জাতিক বাজারে সিলেটের কৃষিপণ্যের প্রবেশের সুযোগ বাড়বে।


সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন এবং কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com