Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি রাজনীতি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে নগরীতে নেতাকর্মীদের কর্মসূচি

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

২২ সেপ্টেম্বর ২০২৬ • ০৫:০৯ অপরাহ্ন

সিলেট :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই দিনে কেন্দ্রীয় যুবদল সিলেট জেলা ও মহানগরের নতুন আংশিক কমিটি অনুমোদন দেয়। 


মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও নবগঠিত সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট মোমিন ইসলাম মোমিন।


তিনি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। দলের কর্মসূচি বাস্তবায়নে যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।


স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবগঠিত সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।


সমাবেশে সিলেট জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, কেন্দ্রীয় যুবদলের অনুমোদিত নতুন আংশিক কমিটিতে সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব রয়েছেন। মহানগর যুবদলে সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ দায়িত্ব পেয়েছেন। উভয় কমিটিকে ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com