Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২১ সেপ্টেম্বর ২০২৬ · ০৮:৫৭ অপরাহ্ন

প্রবাসে থেকেও শেকড়ের টান, জৈন্তাপুরে ৩০ অসহায় মানুষের হাতে ৩ লাখ টাকা

চ্যানেল জৈন্তা নিউজ ২৭তম সহায়তা বিতরণে মানবিকতার অনন্য দৃষ্টান্ত জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রবাসে থেকেও শেকড়ের টান, জৈন্তাপুরে ৩০ অসহায় মানুষের হাতে ৩ লাখ টাকা
ছবি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

দূর প্রবাসে থেকেও শেকড়ের টান ভুলে যাননি জৈন্তাপুরের প্রবাসীরা। জন্মভূমির অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী, গৃহ নির্মাণে সহায়তা প্রত্যাশী এবং হতদরিদ্র ৩০ নারী-পুরুষের হাতে তুলে দেওয়া হয়েছে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা।

‘সম্প্রীতির বন্ধনে আবদ্ধ জৈন্তাপুর প্রবাসী গ্রুপ’-এর উদ্যোগে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার দরবস্তস্থ হেলালী মার্কেটের সম্মুখে এ সহায়তা বিতরণ করা হয়। এটি সংগঠনটির ২৭তম আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম।

অনুষ্ঠানে তালিকাভুক্ত প্রত্যেক সুবিধাভোগীর হাতে সরাসরি ১০ হাজার টাকা করে অনুদান তুলে দেওয়া হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাই করা অসহায় ও সংকটাপন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় এ সহায়তা।

মাওলানা মুজাম্মিল হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, প্রবাসী গ্রুপের উপদেষ্টা জমির উদ্দিন, সৌদি আরবপ্রবাসী মাহমুদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজেদের কষ্টার্জিত অর্থের একটি অংশ এলাকার অসহায় মানুষের কল্যাণে ব্যয় করছেন। জৈন্তাপুর প্রবাসী গ্রুপের ধারাবাহিক সহায়তা কার্যক্রম স্থানীয় পর্যায়ে অসহায় মানুষের জন্য একটি মানবিক সহায়তার মাধ্যম হিসেবে কাজ করছে।

সংগঠনটির মানবিক কার্যক্রমে এর আগেও বড় পরিসরে সহায়তা দেওয়া হয়েছে। ২০২৬ সালের মার্চে পবিত্র রমজান উপলক্ষে জৈন্তাপুর উপজেলার ছয় ইউনিয়নের ৩৫০ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ১০ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

বিভিন্ন দেশে অবস্থানরত জৈন্তাপুরের প্রবাসীদের সমন্বয়ে পরিচালিত ‘জৈন্তাপুর প্রবাসী গ্রুপ’ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছে। সংগঠনটির কার্যক্রমে প্রবাসীদের পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা এবং নিজ এলাকার মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

স্থানীয়দের মতে, হাজার মাইল দূরে থেকেও এলাকার মানুষের দুঃসময়ে প্রবাসীদের এমন সহযোগিতা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এতে অসহায় মানুষের সাময়িক সংকট মোকাবিলার পাশাপাশি সমাজে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনও আরও দৃঢ় হচ্ছে।

২৭তম সহায়তা বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে আবারও সেই মানবিকতার বার্তাই তুলে ধরেছে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ—প্রবাসের দূরত্ব যতই হোক, শেকড়ের মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা অটুট।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com