সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) থেকে পদোন্নতিসূত্রে সুনামগঞ্জ জেলায় যোগদান করা কনস্টেবল মো. আব্দাল হোসেন সদ্য সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন। এ উপলক্ষে তাঁকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম পদোন্নতিপ্রাপ্ত মো. আব্দাল হোসেনকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুজন সরকার।
র্যাংক ব্যাজ অলঙ্করণ অনুষ্ঠানে পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পদোন্নতিপ্রাপ্ত এএসআই মো. আব্দাল হোসেনকে নতুন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি দায়িত্ব পালনে দক্ষতা, শৃঙ্খলা ও জনসেবার মানসিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।