Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
শিক্ষার পরিবেশ ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নিলেন সংসদ সদস্য

ছাতকে সরকারি দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

২১ সেপ্টেম্বর ২০২৬ • ০৮:০৫ অপরাহ্ন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাতকের দুটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।


সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও ছাতক সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।


পরিদর্শনকালে সংসদ সদস্য প্রতিষ্ঠান দুটির সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানগুলোর উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন তিনি।


এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিন, ছাতক সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তুলশি রঞ্জন দাস, অধ্যাপক ফকর উদ্দিন স্বপন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ও ছাতক পৌরসভার সাবেক তিনবারের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুলসহ কলেজের অধ্যাপক ও কর্মকর্তাবৃন্দ।


পরিদর্শনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান দুটির বর্তমান অবস্থা, শিক্ষার পরিবেশ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

বিজ্ঞাপন channeljaintanews24.com