Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শান্তির বার্তায় শ্রীমঙ্গলে র‍্যালি-মানববন্ধন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩২ অপরাহ্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

‘সংঘাত নয়, সংলাপ; বিভাজন নয়, সম্প্রীতি’—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে পিস ফ্যাসিলিটেটরস গ্রুপ (পিএফজি), শ্রীমঙ্গল।


সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের চৌমুহনা থেকে র‍্যালিটি বের হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনায় এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, শান্তিপূর্ণ সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংলাপের কোনো বিকল্প নেই। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নিতে হবে। সংঘাত ও সহিংসতা পরিহার করে সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।


সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল পিএফজির কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ, পিএফজির অ্যাম্বাসেডর ও শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ, অ্যাম্বাসেডর মাওলানা এম এ রহিম নোমানী, শ্রীমঙ্গল ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, আশীদ্রোন ইউনিয়নের ইউপি সদস্য মো. মকসুদুর রহমান, বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পিএফজির শ্রীমঙ্গল উপজেলার সদস্য নূর মোহাম্মদ সাগর, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ এবং আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ মসুদ আহমদ।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইফুদ্দিন (সাবলু), পিএফজির অ্যাম্বাসেডর নাফিসা তাবাসসুম ফারিয়া, সদস্য নাজমুন নাহার লাভলী, মাওলানা আশরাফ হোসেন, নূর মোহাম্মদ, মো. সামছুল ইসলাম, আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক মো. নাসির আহমেদ, সাংবাদিক ও শিক্ষক আশিকুর রহমান চৌধুরী এবং শিক্ষক মো. আবুল কাশেম।


আয়োজকেরা বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের চর্চার মধ্য দিয়েই একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। শান্তি প্রতিষ্ঠায় ব্যক্তি, সমাজ ও সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com