Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:১৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

দীর্ঘ কর্মজীবনের ইতি, সিলেট গ্যাস ফিল্ডসের ১৩ কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:১৫ অপরাহ্ন

জৈন্তাপুর( সিলেট) প্রতিনিধি:

অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) গমন উপলক্ষে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ১৩ কর্মকর্তা-কর্মচারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর ) সকাল ১১টায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এনজিএল অ্যান্ড এলপিজি মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহজাহান আলীর সভাপতিত্বে এবং সহকারী ব্যবস্থাপক (সার্ভিসেস) খলিলুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, দীর্ঘ কর্মজীবনে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠানটির জন্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাদের শ্রম ও অবদান সিলেট গ্যাস ফিল্ডস কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। কর্মজীবনের অধ্যায় শেষ হলেও প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্ক ও স্মৃতি অটুট থাকবে। তিনি বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের অবসরোত্তর জীবন সুস্থ, সুন্দর ও শান্তিময় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহাব্যবস্থাপক (কোম্পানি সচিব) হেলাল উদ্দিন, সার্ভিস ডিভিশনের মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান, রিজার্ভয়ার অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী নুরুল ইসলাম ভূঁইয়া, মহাব্যবস্থাপক (অর্থ) মো. নুরুজ্জামান, লিকুইড অ্যান্ড পেট্রোলিয়াম অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রকৌশলী জীবন কান্তি সরকার, গ্যাস ফিল্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও উপমহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ও ব্যবস্থাপক (সার্ভিসেস) আব্দুর রশিদ, গ্যাস ফিল্ডস লিমিটেড কর্মচারী ইউনিয়ন (শ্রমিক দলের অন্তর্ভুক্ত), রেজি. নং-১১০৬ (সিবিএ)-এর কার্যকরী সভাপতি বশির আহমদ, সাধারণ সম্পাদক মো. উসমান আলী, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।


বিদায়ী বক্তব্যে উপ-ব্যবস্থাপক (ভান্ডার), ভান্ডার ডিপার্টমেন্ট, টিএস ডিভিশনের মো. আলী আজগর চৌধুরী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, দীর্ঘ কর্মজীবনে সিলেট গ্যাস ফিল্ডসের সঙ্গে কাটানো সময় তার জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও কর্মস্থলের স্মৃতি সবসময় মনে থাকবে। আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেও প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ও টান কখনো শেষ হবে না বলে তিনি উল্লেখ করেন।


সহকারী কর্মকর্তা, ফায়ার ফাইটিং ডিপার্টমেন্ট, টিএস ডিভিশনের মো. আব্দুস সালাম বলেন, কর্মজীবনের শেষ সময়ে সহকর্মীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সম্মান তাদের আবেগাপ্লুত করেছে। দীর্ঘদিন একসঙ্গে কাজ করা সহকর্মীদের ছেড়ে যাওয়া সহজ নয়। সিলেট গ্যাস ফিল্ডস শুধু কর্মস্থল নয়, তাদের কাছে একটি পরিবারের মতো ছিল। সহকর্মীদের ভালোবাসা ও স্মৃতি নিয়েই তারা অবসর জীবনে পা রাখছেন।


অবসর-উত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা, উপ-মহাব্যবস্থাপক (প্রজেক্টস অ্যাকাউন্টস অ্যান্ড এলসি), হিসাব ও অর্থ ডিভিশন — মো. সারওয়ার আলম।, উপ-ব্যবস্থাপক (ভান্ডার), হরিপুর ফিল্ড, অপারেশন ডিভিশন — মো. আব্দুল বাছিত।, উপ-ব্যবস্থাপক (ভান্ডার), ভান্ডার ডিপার্টমেন্ট, টিএস ডিভিশন — মো. আলী আজগর চৌধুরী।, সহকারী ব্যবস্থাপক (এইচআরএম-১), এইচআর ডিপার্টমেন্ট, প্রশাসন ডিভিশন — মো. মকবুল হোসেন।, সহকারী কর্মকর্তা, ফায়ার ফাইটিং ডিপার্টমেন্ট, টিএস ডিভিশন — মো. আব্দুস সালাম।, কেয়ারটেকার, পিএন্ডডি ডিভিশন (সিল/৫৩৪) — মিসেস জোছনা বেগম।, কেয়ারটেকার, প্রশাসন ডিভিশন (সিল/৪৯০) — মো. আব্দুস সোবহান পাটোয়ারী।, এটেনডেন্ট, মেডিকেল শাখা, প্রশাসন ডিভিশন (সিল/৪৮৯) — মিসেস হালিমা খাতুন।, জুনিয়র নিরাপত্তা হাবিলদার, নিরাপত্তা ডিপার্টমেন্ট, সার্ভিসেস ডিভিশন (সিল/৬৪৮) মো. শাহজাহান।, জুনিয়র নিরাপত্তা হাবিলদার, সার্ভিসেস ডিভিশন (সিল/৬৪৭) — মো. জুনাব আলী।, ট্রান্সপোর্ট সুপারভাইজার, হরিপুর ফিল্ড, অপারেশন ডিভিশন (সিল/৪১৭) — মো. জাহিদুর রহমান।, সিনিয়র মেকানিক, হরিপুর ফিল্ড, অপারেশন ডিভিশন (সিল/৫০৩) — মো. রইছ উদ্দিন।, বকুক, সার্ভিসেস ডিভিশন (সিল/৩৮৭) — মো. রুপা মিয়া।


অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন।


এ সময় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com