Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

২০ সেপ্টেম্বর ২০২৬ • ১০:০৫ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।


রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার আক্তাপাড়ার মিনা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে মিনা বাজার থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীসহ অংশগ্রহণকারীদের পরিচ্ছন্নতামূলক কার্যক্রমে অংশ নিতে দেখা যায়।


র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়া, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান এবং আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার সুপার মইনুল হক।


এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।


তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; বরং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।

বিজ্ঞাপন channeljaintanews24.com