Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৫৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

গোয়াইনঘাটে মাদক ও দুর্নীতিবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৫৯ অপরাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক বাজারে মাদক ও দুর্নীতি নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় মাদক ও দুর্নীতি ঐক্য পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তারা বলেন, এ অঞ্চলকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।


লাতু মোহাম্মদীয়া হাফিজি মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুদ্দিনের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা আবুল কালাম, মাওলানা কিবরিয়া ফাহাদ ও শাহ আলমের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোড়ল।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দারুল হাদীস লাফনাউট মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মনজুর আহমদ, বিশিষ্ট মুরব্বি হাজী সোনাফর আলী, মাওলানা আব্দুর রহিম, হাজী ফখরুল ইসলাম, বাঘের সড়ক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর, ইউপি সদস্য ফয়সল আহমদ ও সাদ উদ্দিন হেলাল।


এ ছাড়া আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আলহাজ্ব তাসলিম উদ্দিন, বাঘের সড়ক ট্রাক চালক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, মাওলানা ফয়ছাল আহমদ, মাওলানা সোয়াইব আহমেদ, ছাত্রনেতা কামরুল ইসলাম, হাফেজ মাওলানা সালমান ফার্সি, ইঞ্জিনিয়ার তারেক আহমদ, সমাজসেবী বদরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা আরও বলেন, মাদক ও দুর্নীতির বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২০.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com