Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৪২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৪২ অপরাহ্ন

রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ন্যাম ভবনে এমপি নজরুলের সেই দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের দোতলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সমকালকে জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ন্যাম ভবনে যান।


পুলিশ জানায়, ২০৩ নম্বর ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। ঘটনাস্থলে গিয়ে কক্ষের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে মরিয়ম খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ।


আলামত সংগ্রহ ও ঘটনাটি তদন্তের জন্য পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিটকে খবর দেওয়া হয়। তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত থানা-পুলিশের সদস্যরা ওই কক্ষে প্রবেশ করেননি।


গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ছিলেন। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।


গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তাদের নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় এবং বিষয়টি নিয়ে বিতর্কের মুখে পড়েন নজরুল ইসলাম।


তখন গাজী নজরুল ইসলাম দাবি করেন, মরিয়ম খাতুন তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই তিনি তাকে বিয়ে করেছেন। তবে পরবর্তী সময়ে জানা যায়, স্বামীর দ্বিতীয় বিয়ের বিষয়ে প্রথম স্ত্রী কিছুই জানতেন না।


এ ঘটনার পর ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানায় দলটি। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২০.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com