Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান

২০ সেপ্টেম্বর ২০২৬ • ০৯:০৬ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি :

মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, চোরাই পণ্য উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।


রোববার (২০ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা পুলিশের বার্ষিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন ওসি মোহাম্মদ মিজানুর রহমান।


পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি মাদক, চোরাচালান ও চোরাই পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা, উদ্ধার কার্যক্রম এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।


জেলা পুলিশের বার্ষিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা ও সুপারিশ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।


ছাতক থানার ওসি হিসেবে মোহাম্মদ মিজানুর রহমানের এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


উল্লেখ্য, ছাতক থানায় দায়িত্ব পালনকালে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আগে বিভিন্ন সময় ছাতক থানার কর্মকর্তাদের জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়ার নজিরও রয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com