Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক সংস্কারে কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার ১ লাখ টাকা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৯ অপরাহ্ন

মুফিজুর রহমান নাহিদ :


সিলেটের কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক সংস্কারকাজ শুরু হয়েছে। সড়কটির সংস্কারে ১ লাখ টাকা আর্থিক সহযোগিতা দিয়েছে সিলেট মেজরটিলা এলাকায় বসবাসরত কানাইঘাটবাসীদের সংগঠন কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা।


রোববার (২০ সেপ্টেম্বর) গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক সংস্কারকাজের শুভসূচনা ও পরিদর্শন করেন কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার আজীবন সদস্য ও উপদেষ্টা এবং ৮ নম্বর ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্কর।


কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার সভাপতি এনামুল হক ও সেক্রেটারি আবুল কাশেম সুমন বলেন, ‘আমাদের সংগঠন নতুন। তারপরও জনগুরুত্বপূর্ণ এ রাস্তার সংস্কারকাজে আমরা সাধ্যমতো এগিয়ে এসেছি।’


তারা বলেন, সমাজের বিত্তশালী ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের মহৎ ও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসা প্রয়োজন।


জানা গেছে, গাছবাড়ী-হরিপুর সড়কটি বর্তমানে যানবাহন চলাচলের জন্য অনেকটা অনুপযুক্ত হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কের স্থায়ী সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী কাজ করছেন বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।


তবে স্থায়ী সংস্কারকাজ বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। এ কারণে সড়কে মানুষের চলাচল ও যানবাহন চলাচলের দুর্ভোগ কমাতে আপাতত সাময়িক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।


এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেজরটিলায় কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক সংস্কারের জন্য সংগঠনের পক্ষ থেকে ১ লাখ টাকা সহযোগিতা দেওয়ার বিষয়টি জানানো হয়।


সড়কটি কানাইঘাট উপজেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলসহ স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। স্থায়ী সংস্কারের উদ্যোগ বাস্তবায়নের আগ পর্যন্ত এ দুর্ভোগ কিছুটা কমাতে কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার পক্ষ থেকে সাময়িক সংস্কারে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২০.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com