Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২০ সেপ্টেম্বর ২০২৬ · ০৮:০৫ অপরাহ্ন

চিকনাগুলে গার্ড ওয়াল ও ইট সলিং সড়ক নির্মাণকাজের উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নে দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পৃথক দুটি প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান চৌধুরী।

এর মধ্যে প্রথম প্রকল্পের আওতায় চিকনাগুল বাজার থেকে পূর্ব দিকে পানিছড়া অভিমুখী সড়কের বাবুলের বাড়ির সম্মুখ থেকে পানিছড়া অভিমুখী রাস্তার পাশে গার্ড ওয়াল নির্মাণ করা হচ্ছে। ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে প্রকল্পটির জন্য বরাদ্দ রয়েছে ৩ লাখ ৫২ হাজার ৬০০ টাকা।

অপরদিকে, চিকনাগুল হাবিবনগর চা বাগান জামে মসজিদের সম্মুখ থেকে আমির আলীর বাড়ি অভিমুখী রাস্তায় ইট সলিংয়ের কাজেরও উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এ প্রকল্পে বরাদ্দ রয়েছে ৩ লাখ ৭২ হাজার ৬০০ টাকা।

উভয় প্রকল্পের উদ্বোধন করেন ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান চৌধুরী। প্রকল্পগুলোর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ৩নং ওয়ার্ডের সদস্য মো. নেকবর আলী এবং সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের সদস্য সাথী বালা বিশ্বাস। ইট সলিং প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মেসার্স সিমু এন্টারপ্রাইজ। প্রকল্প দুটি বাস্তবায়ন করছে ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদ, জৈন্তাপুর, সিলেট।

উদ্বোধনকালে চেয়ারম্যান মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, “জনসাধারণের চলাচল সহজ ও নিরাপদ করতে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় এলাকাগুলোতে রাস্তা, গার্ড ওয়ালসহ বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের কাজ যাতে সঠিকভাবে ও মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানাচ্ছি।”

এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের মেম্বার নেকবর আলী, স্বেচ্ছাসেবক দল নেতা নুমান আহমেদ, সমাজসেবী বাদল বাক্তি, গহুর চান রায়, আলী আকবর, মনির আহমদ, সুমন কালিন্দি, নান্নু মিয়া, মোহাম্মদ আলী, আবুল হাসান অভি, রাজু ছত্রী, নজরুল ইসলাম প্রমুখ।

স্থানীয়রা জানান, গার্ড ওয়াল নির্মাণ ও সড়কে ইট সলিংয়ের কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের চলাচল আরও সহজ হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে সড়কের ক্ষয়ক্ষতি ও চলাচলে দুর্ভোগ কমবে বলে আশা করছেন তারা।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com