Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৩৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:

সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় খালেদ আহমদ (২৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ পৌর এলাকার বসনপুর গ্রামের খসরুজ্জামানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার মাসুম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, খালেদ আহমদ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি। তাঁকে শনিবার আদালতে পাঠানো হবে।


পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ১৪ সেপ্টেম্বর রাতে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করেন।


মামলায় ২০ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


গ্রেফতারকৃত খালেদ আহমদকে শনিবার আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। মামলার অভিযোগের বিষয়ে তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৯.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com