Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৯ সেপ্টেম্বর ২০২৬ · ০৩:৩২ অপরাহ্ন

গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁওয়ে বিএনপির মতবিনিময় সভা

চ্যানেল জৈন্তা নিউজ শ্রমিক সংগঠনকে ১ হাজার ইট ও সমবায় সমিতিকে সিঁড়ি সংস্কারে প্রায় ১ লাখ টাকা অনুদান
ছবি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীর গাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময়ের পাশাপাশি শ্রমজীবী মানুষের সহযোগিতা এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে অনুদান প্রদান করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হোসাইন আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক জয়নাল উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৫নং পূর্ব আলীর গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক তসলিম উদ্দীন, সাবেক সভাপতি হাজি ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ বাহার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার আহমেদ, মুমিন মেম্বার, নুরুল ইসলাম, সাঈদুল ইসলাম, ৫নং পূর্ব আলীর গাঁও ইউনিয়ন জাসাস সভাপতি এবাদুর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় উন্নয়ন ও অনুদান প্রদান

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী নগদ বানই-নয়াখেল ইটসলিং বেলচা শ্রমিক সংগঠনকে ১ হাজার ইট প্রদান করেন।

এ ছাড়া খলাগ্রাম সমবায় সমিতির সিঁড়ি সংস্কারের জন্য প্রায় ১ লাখ টাকা অনুদান প্রদান করেন তিনি।

অনুদান প্রদানের মাধ্যমে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও শ্রমজীবী মানুষের সহযোগিতায় আব্দুল হাকিম চৌধুরীর উদ্যোগকে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা স্বাগত জানান।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com