Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৮ সেপ্টেম্বর ২০২৬ · ১০:৫৯ অপরাহ্ন

তামাবিল মহাসড়কে একদিনে দুই দুর্ঘটনা: বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, ড্রাম ট্রাক ব্রিজের নিচে

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. কামরান আহমদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শ্রিখেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী পর্যটকবাহী শৌখীন পরিবহনের একটি বাসের সঙ্গে জৈন্তাপুরগামী মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী মো. কামরান আহমদ ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাড়ি কানাইঘাট উপজেলায় বলে জানা গেছে।

এদিকে একই এলাকায় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গাছবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রিখেল মসজিদসংলগ্ন ব্রিজের নিচে পড়ে যায়। এতে চালকসহ দুজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com