Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৮ সেপ্টেম্বর ২০২৬ · ০৯:০৪ অপরাহ্ন

বিদ্যুৎ লাইনের ত্রুটিতে সিলেট পাসপোর্ট অফিসের কার্যক্রম ব্যাহত

চ্যানেল জৈন্তা নিউজ ৯টি ছবি তোলার স্টেশনে কারিগরি সমস্যা, সচল হয়েছে ৬টি
ছবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের নিয়মিত সেবা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এতে পাসপোর্টের ছবি তুলতে আসা সেবাগ্রহীতাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে পাসপোর্টের ছবি তোলার ৯টি স্টেশনে কারিগরি সমস্যা দেখা দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়।

পরে ৯টি স্টেশনের মধ্যে ৬টি সচল করা সম্ভব হলেও বাকি ৩টি স্টেশন তখনও চালু করা যায়নি। ফলে পাসপোর্টের ছবি তোলা ও সংশ্লিষ্ট সেবা গ্রহণে সেবাগ্রহীতাদের অপেক্ষা করতে হয়।

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপসহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম পাটওয়ারী জানান, বৃহস্পতিবার সকাল থেকে সাময়িকভাবে সেবা কার্যক্রম বিঘ্নিত হলেও দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আংশিকভাবে কার্যক্রম চালু করা হয়। বাকি তিনটি স্টেশন সচলের কাজ চলছে।

তিনি বলেন, বাকি স্টেশনগুলোও দ্রুত সচল করার চেষ্টা চলছে। আগামী রবিবারের মধ্যে এগুলো সচল হবে বলে তারা আশাবাদী। এরপর পাসপোর্ট অফিসের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে।

এদিকে, বৃহস্পতিবার পাসপোর্ট-সংক্রান্ত কাজ করতে আসা অনেক সেবাগ্রহীতা দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বাকি স্টেশনগুলো সচল করার কাজ চলমান রয়েছে। সেগুলো চালু হলে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সেবা কার্যক্রম স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com