Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সুনামগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, বসতবাড়ি ভস্মীভূত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪০ অপরাহ্ন

সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের ধুপাখালি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ওই পরিবারের মাথা গোঁজার একমাত্র ঠাঁইটি ধ্বংসস্তূপে পরিণত হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, ধুপাখালি এলাকার বাসিন্দা হাফিজুর মিয়ার একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন খলিল মিয়ার পরিবার। বৃহস্পতিবার রাতে ঘরের পাশের গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়লে আতঙ্কিত বাসিন্দারা দ্রুত নিরাপদ আশ্রয়ে বেরিয়ে আসেন।


আগুনের ভয়াবহতায় ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের অন্তত ২ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ৩০ মিনিটের নিরলস পরিশ্রমে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।


সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাথ জানান, প্রাথমিক তদন্তে গ্যাসের পাইপ লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।


তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন পার্শ্ববর্তী ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়েনি, ফলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন স্থানীয়রা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com