বাসায় গিয়ে চিকিৎসার বিষয়ে কথা বললেন, দ্রুত সুস্থতা কামনা
মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন সাবেক যুবদল নেতা আশিক
১৮ সেপ্টেম্বর ২০২৬ • ০৭:৩১ অপরাহ্ন
সেলিম মাহবুব, ছাতকঃ
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসায় গেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিকুর রহমান আশিক।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আশিকুর রহমান আশিক মিজানুর রহমান চৌধুরী মিজানের বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁর চিকিৎসার বিষয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে আশিকুর রহমান আশিক মিজানুর রহমান চৌধুরীর দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, মিজানুর রহমান চৌধুরী মিজান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।