৬৩০ পিস ইয়াবাসহ দোয়ারাবাজারে নারী আটক
১৮ সেপ্টেম্বর ২০২৬ • ০৭:১১ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৬৩০ পিস ইয়াবাসহ হোসনা আরা বেগম (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের একটি বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযানে ওই নারীকে ইয়াবাসহ আটক করা হয়।
আটক হোসনা আরা বেগম বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামের আয়াজ আলীর স্ত্রী।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক নারীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।