সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজারের পশ্চিম পাঠানগাঁও এলাকায় জমি দখল, বাড়িঘর উচ্ছেদ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পশ্চিম পাঠানগাঁও এলাকার ভূট্টু খাঁ’র বাড়ির সামনে স্থানীয় ভুক্তভোগী ও সাধারণ জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিলেটের তোপখানা এলাকার বাসিন্দা, তথাকথিত ভূমিখেকো ও দখলবাজ আফসর ও শাহাব গং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল, বসতবাড়ি উচ্ছেদ এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে এলাকায় অরাজকতা ও সাধারণ মানুষকে চরম হয়রানি করে আসছে। তাদের এসব অপকর্মের কারণে ওই এলাকার নিরীহ মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অবিলম্বে এসব ভূমিখেকো ও দখলবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মঞ্জুর আলম ভূট্টু খাঁ, মতিন খাঁ, ফরিদ খাঁ, রহিম খাঁ, মকবুল খাঁ, রজব আলী, শাফিয়া বেগম ও আলসান বিবি সহ এলাকার বিপুল সংখ্যক ভুক্তভোগী ও সাধারণ জনসাধারণ।-বিজ্ঞপ্তি