Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করতে চায় ইসি

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৪ অপরাহ্ন

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) ::


আগামী বছরের ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।


প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য নির্বাচন কমিশনার এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভা শেষে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সভায় অংশ নেওয়া সবাই একমত হয়েছেন যে, এই নির্বাচন এইচএসসি পরীক্ষার আগে অর্থাৎ আগামী বছরের ৬ জুনের আগেই সম্পন্ন করতে হবে।


তিনি বলেন, সভায় বিভিন্ন বিষয় সামনে এসেছে। বিশেষ করে শিক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বন্যার কারণে মাধ্যমিক শিক্ষার বিভিন্ন স্তরে যে প্রভাব পড়েছিল, তা এখন কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছে। একই সঙ্গে বিভিন্ন পরীক্ষা যাতে নির্বাচনের কারণে ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।


ইসি কমিশনার বলেন, নির্বাচনে প্রশিক্ষণ, সমন্বয় ও দায়িত্ব পালনের জন্য একজন শিক্ষকের অন্তত এক সপ্তাহ সময় প্রয়োজন হয়। পাশাপাশি তাঁদের মূল্যায়ন ও পরীক্ষার পূর্বপ্রস্তুতির কাজও রয়েছে। তাই নির্বাচন আয়োজনের সময় এসব বিষয় অবশ্যই বিবেচনায় নেওয়া হবে।


তিনি বলেন, নির্বাচন আয়োজনের আগে আরও কিছু পার্শ্ববর্তী ও সমন্বয়মূলক কাজ করতে হবে। বাজেট পরিকল্পনার কাজও দ্রুত সম্পন্ন করা হবে। এসব কাজ শেষ করে যত দ্রুত সম্ভব ইউপি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হবে

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com